
সাদিকুর রহমান,সিলেটঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গৌরীপুর( লংপুর)এলাকায় নদী ভাংঙ্গন দেখা দিয়েছে। ইতিমধ্যে বেশ কিছু স্থাপনা, বসতভিটা, গাছপালা সহ লংপুর গ্রামের যাওয়ার একমাত্র রাস্তা কাপনা নদীর ভাংঙ্গনে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের ভয়াবহতায় এলাকাবাসী দিশেহারা হয়ে পড়েছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, কাপনা নদীর উপর মানিকগঞ্জ ব্রীজ হইতে গৌরীপুর গ্রামের বাড়ি পর্যন্ত প্রায় ৪০০ মিটার জায়গা নদী ভাংঙ্গনের সৃষ্টি হওয়ায় লংপুর গ্রামের জনসাধারণের যাতায়াতের একমাত্র রাস্তা নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ চলাচল করে থাকে।
স্থানীয়রা জানান, ভাংঙ্গন রোধে সরকারি ভাবে কোন উদ্যোগ নেওয়া হয়নি। নদী ভাঙ্গন রোধ করা না গেলে গৌরীপুর গ্রামটি নদী গর্ভে বিলীন হয়ে যাবে। গ্রামের পূর্ব পাশ দিয়ে পাশ্ববর্তী লংপুর গ্রামের যাওয়ার রাস্তাটিতে ভাংঙ্গন সৃষ্টি হওয়ায় যান চলাচল বন্ধ হওয়ার পথে। চলতি বছরের বর্ষা মৌসুমে রাস্তাটি নদী গর্ভে একেবারে বিলীন হতে পারে। নদী ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
গৌরীপুর গ্রামের বিরেন্দ্র বিশ্বাস বলেন,আমাদের গ্রামে ২০০ টির বেশি পরিবার রয়েছে। আমরা সবাই হিন্দু ধর্মের লোক। দ্রুত ভাংঙ্গন রোধে ব্যবস্থা না নিলে পাহাড়ি ঢলের প্রবল স্রোতে গ্রামটি একেবারে নদী গর্ভে বিলীন হয়ে যাবে। দ্রুত গ্রামটি রক্ষার জন্য উদ্যোগ গ্রহণের দাবি জানান।
এ ব্যাপারে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড সিলেট এর উপ সহকারি প্রকৌশলী মোঃ হাসান পারভেজ রিয়াদ বলেন, ইতিমধ্যে আমরা গৌরপুর গ্রামের নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছি।স্থানটিতে কাজের জন্য আগামী বাজেট চাহিদায় প্রস্তাবনা পাঠানো হবে। অর্থ বরাদ্দ হলেই কাজ শুরু হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত