গোয়াইনঘাটে পর্নোগ্রাফি মামলার আসামী সিহাবকে আটক করলো এসআরবি

প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ , ২৪ অক্টোবর ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 hours আগে
ছবি- সময়ের আবর্তন।

সিলেটের গোয়াইনঘাটে পর্নোগ্রাফি মামলায় অভিযুক্ত সিহাব আহমদ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি।

শুক্রবার রাত আটটার সময় হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার নুরপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের অলিপুর রেলগেট এলাকা থেকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসআরবি)। গ্রেপ্তার সিহাব আহমদ গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের বারহাল গ্রামের বশির উদ্দিনের ছেলে।

এসআরবি সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি- ৯ এর একটি আভিযানিক দল পর্নোগ্রাফি মামলার আসামী গোয়াইনঘাটের সিহাবকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার নুরপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের অলিপুর রেলগেট এলাকা থেকে আটক করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়,গোয়াইনঘাটের পূর্ব আলীরগাঁও ইউনিয়নের বারহাল এলাকার আব্দুস শুকুরের মেয়ে সীমা বেগমকে ৬ সেপ্টেম্বর ২৬ ইং তারিখে বিদ্যালয়ের শ্রেণী কক্ষ হইতে সু- কৌশল অবলম্বন ক্রমে ডাকিয়া বারহাল বাজারস্থ ইলিয়াস মার্কেটের ২য় তলায় রাজ লাইব্রেরিতে নিয়া আমার মেয়ের সহিত খারাপ আচরণ করার পর মোবাইল দিয়ে স্থিরচিত্র ধারণ করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে থাকে।

পরে আসামীদের বিরুদ্ধে শিশু সহিংসতা অপরাধ দমন ট্রাইব্যুনালে ভিমটিমের পিতা- আব্দুস শুক্কুর ৮(১) /৮(৬),পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন,২০১২ নামে পর্নোগ্রাফি মামলা করেন। মামলা নং -১০।

মন্তব্য লিখুন

আরও খবর