গোয়াইনঘাটে শিক্ষার্থীদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ছাতা বিতরণ

প্রকাশিত: ৮:৩০ পূর্বাহ্ণ , ১৭ জুন ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ওয়াশ বিষয়ক সচেতনতা এবং অনুশীলন উদ্বুদ্ধকরণে বিদ্যালয় ভিত্তিক প্রচারণা শীর্ষক কর্মসূচি ও শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে।

আজ (১৭) জুন বুধবার উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের পাঁচ মৌজা উচ্চ বিদ্যালয়ে ওয়াশ বিষয়ক সচেতনতা এবং অনুশীলন উদ্বুদ্ধকরণে বিদ্যালয় ভিত্তিক প্রচারণা শীর্ষক কর্মসূচির আয়োজন করা হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গোয়াইনঘাট এরিয়া প্রোগ্রাম অফিস আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী।

গোয়াইনঘাট এরিয়া প্রোগ্রাম ম্যানেজার শেলী তেরেজা কস্তার সভাপতিত্বে এবং জুনিয়র প্রোগ্রাম অফিসার তাসনিম সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাঁচ মৌজা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হানিফ আহমদ । অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর মধ্যে ছাতা বিতরণ করা হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মোঃ মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসক উত্তম কুমার রায়।

উপস্থিত ছিলেন সাবেক মেম্বার আব্দুল মতিন, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, ডৌবাড়ী ইউপি সদস্য ফরিদ উদ্দিন, মিসবাহ উদ্দিন, বিশিষ্ট মুরব্বি রিয়াজ উদ্দিন সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার অধিকার এবং খেলাধুলা ও বিনোদনের অধিকারসহ বিভিন্ন বিষয় সহজ ভাষায় তুলে ধরা হয়।

পরবর্তীতে স্বাস্থ্যবিধি বিষয়ক আলোচনায় ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিয়মিত হাত ধোয়া, নখ কাটা, পরিষ্কার পোশাক পরিধান এবং নিরাপদ পানি পান করার গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা হয়। বিশেষ করে বর্ষাকালে পানিবাহিত রোগ থেকে সুরক্ষায় পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

মন্তব্য লিখুন

আরও খবর