গোয়াইনঘাটে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ , ২ নভেম্বর ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

“সমবায়ে গড়বো দেশ বৈষম্যহীন বাংলাদেশ ” এই পতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের উদ্দ্যোগে গোয়াইনঘাট পালিত হলো ৫৩ তম জাতীয় সমবায় দিবস।

দিবসটি উপলক্ষে প্রথমেই উপজেলা প্রসাশন প্রাঙ্গনে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন করেন সহকারী কমিশনার ভূমি সাঈদুল ইসলাম ও সমবায় কর্মকর্তা কপিল উদ্দিন।

পরে দুপুর ১২ টায় উপজেলা হলরুমে কফিল উদ্দিনের সভাপতিত্বে জিল্লুর রহমান ও শামীম আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন আনোয়ার হসেন,গীতা পাট করেন পজীব মাঠকর্মী সুবাস চন্দ্র বসু।

দিবসটির তাৎপর্য তুলেধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি সাঈদুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লীদারিদ্রবিমেচন কর্মকর্তা সারোয়ার হোসেন, দুপক সচিব গোয়াইনঘাট সাংবাদিক আব্দুল মালিক,সিনিয়র সাংবাদিক মিনহাজ উদ্দিন,প্রেসক্লাবের সাঃ সম্পাদক করিম মাহমুদ লিমন, সমবায়ীদের পক্ষে বক্তব্য রাখেন ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সাঃ সম্পাদক ইমরান আহমদ।

সভায় উপজেলার বিভিন্ন সমবায়সমিতির নেতৃবৃন্দ,প্রেসক্লাব,রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ,স্হনীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

আরও খবর