
মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম): চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীতকরণের দাবিতে লোহাগাড়া, সাতকানিয়া, চকরিয়া প্রতিনিধিরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। (১০নভেম্বর) সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।
প্রতিনিধিরা বলেন, বর্তমান মহাসড়কটি অত্যন্ত ব্যস্ততম হওয়ায় প্রতিদিন চরম যানজট, দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটছে। বিশেষ করে পর্যটনকেন্দ্র কক্সবাজার ও বানিজ্যিক নগরী চট্টগ্রামের মাঝে যাতায়াত বেড়ে যাওয়ায় সড়কটি দ্রুত ৬ লেনে উন্নয়ন করা জরুরি হয়ে পড়েছে।
স্মারকলিপিতে জানানো হয়, মহাসড়কটি ৬ লেনে উন্নীত হলে পণ্য পরিবহন সহজ হবে, পর্যটন শিল্পে গতি আসবে এবং জনসাধারণের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে। একই সঙ্গে দুর্ঘটনা কমে সড়ক নিরাপত্তা নিশ্চিত হবে।
জেলা প্রশাসক সাইফুল ইসলাম প্রতিনিধিদের দাবি শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি আরো বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হবে এবং জনদুর্ভোগ কমাতে দীর্ঘমেয়াদী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, লোহাগাড়া প্রতিনিধি তামিম মির্জা, আবু বকর,তাহসিন মর্তুজা,সাতকানিয়া প্রতিনিধি মোহাম্মদ হোসাইন, তামিম চৌধুরী, সাইফুল ইসলাম ও চকরিয়া প্রতিনিধি ইব্রাহিম হোসেন ফারুকী
মন্তব্য লিখুন
আরও খবর
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের