চট্টগ্রামে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টায় ৭ নবজাতকের জন্ম

প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ , ৬ জানুয়ারি ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

চট্রগ্রামে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘণ্টায় সাফল্যের সাথে ৭ নবজাতকের জন্ম হয়েছে। এর মধ্যে ৫টি শিশু নরমাল ডেলিভারির মাধ্যমে এবং ২টি শিশু সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্মগ্রহণ করে।

স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার ও নার্সদের দক্ষ তত্ত্বাবধানে প্রসূতিরা নিরাপদে সন্তান প্রসব করেছেন। নবজাতক এবং তাদের মায়েরা সকলেই সুস্থ আছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ ইকবাল হোসাইন বলেন, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান উন্নত করতে আমরা প্রতিনিয়ত কাজ করছি। নিরাপদ মাতৃত্ব এবং শিশুর সুস্থতা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”

এ সেবার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ প্রদান করেন।

প্রসুতি মায়েরা হাসপাতালের সেবায় সন্তোষ প্রকাশ করেছেন এবং হাসপাতালের প্রতি তাদের আস্থা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।