
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা সীমাকে নিজ কর্মস্থলে শিক্ষার্থী পরিচয়ে কিছু উত্তেজিত লোকজন অবরুদ্ধ করে রেখেছিল। থানায় খবর দেওয়ার পর পুলিশ এসে তাকে হেফাজতে নিয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে নগরের গোলপাহাড় মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
শামীমা সীমা গোলপাহাড় মোড়স্থ একটি অফিসের ফ্রন্ট ডেস্কে কাজ করতেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নারীদের গ্রুপ ‘সংগ্রাম’–এর নেতৃত্ব দিতেন। শামীমা সীমা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। আওয়ামী লীগের সময় বিশ্ববিদ্যালয়ে তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে চাকরিও নেন। ৫ আগস্টের পর আর যাননি চাকরিতে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, গোলপাহাড় এলাকায় বিক্ষুব্ধ কিছু লোকজন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেত্রীকে অবরুদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় ওই নেত্রীকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...