
এম এ ওয়াহিদ রুলু,মৌলভীবাজারঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর মৌলভীবাজারের বিভিন্ন চা বাগানে তারেক রহমান-এর সুস্থতা ও সফল রাষ্ট্র পরিচালনার কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করেছেন চা শ্রমিকরা।
আজ শনিবার দুপুরে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের শংকর টিলা, ভাড়াউড়া কালিমন্দির ও মাধবপুর চা বাগান, পাত্রখোলা চা বাগানসহ কয়েকটি চা বাগান এলাকায় এ আয়োজন হয়।
এ সময় চা শ্রমিকরা বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)-এর জন্যও প্রার্থনা করেন এবং চা বাগান এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার সুযোগ দিতে তাঁকে একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আবেদন জানান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী চা শ্রমিকরা বলেন, “আমরা চাই তারেক রহমান সুস্থ থেকে সুন্দরভাবে দেশ পরিচালনা করুন। চা বাগান এলাকার একজন প্রতিনিধি হিসেবে হাজী মুজিবকে মন্ত্রণালয়ের দায়িত্ব দিলে এই অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে।”
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি বিজয় হাজরা জানান, ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর আনন্দ মিছিল করার পরিকল্পনা থাকলেও সারাদেশে বিজয় মিছিল না করার নির্দেশনা থাকায় তা করা হয়নি।
তিনি বলেন, “আজ আমরা ভগবান শিবের কাছে তারেক রহমানের জন্য বিশেষ প্রার্থনা করেছি। একইসঙ্গে আমাদের এমপিকে আরও বেশি কাজ করার সুযোগ দিতে একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছি।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত