
খোকসা উপজেলার চাঁদ পাঠাগারের উদ্যোগে ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস এবং পাঠাগারের যুগপূর্তি উপলক্ষে বই পড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় চাঁদট বাজারে চাঁদ পাঠাগারের প্রধান কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো: ওয়াজেদ বাঙালি, শিমুলিয়া হাই স্কুলের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আশরাফুজ্জামান, শোমসপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শরিফুজ্জামান বিল্লু এবং সাংবাদিক মো: নাহিদুজ্জামান শয়ন। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী, পাঠাগারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চাঁদ পাঠাগারের সভাপতি মো: কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে অতিথিরা বইয়ের গুরুত্ব ও পাঠাগারের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে প্রভাষক ওয়াজেদ বাঙালি বলেন, “বই মানুষের পরম বন্ধু। একটি ভালো বই যেমন পাঠককে আলোকিত করে, তেমনি সমাজ পরিবর্তনের ক্ষেত্রেও বইয়ের ভূমিকা অপরিসীম।”
বক্তব্যপর্ব শেষে বই পড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি সাহিত্যে বিশেষ অবদানের জন্য প্রভাষক ওয়াজেদ বাঙালিকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া সমাজসেবায় বিশেষ অবদান রাখার জন্য প্রধান শিক্ষক শরিফুজ্জামান বিল্লু, শিক্ষাক্ষেত্রে আশরাফুজ্জামান এবং গ্রামীণ সাংবাদিকতায় অবদানের জন্য নাহিদুজ্জামান শয়নকে সম্মাননা ক্রেষ্ট দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য আপ্যায়নের আয়োজন করা হয়। চাঁদ পাঠাগারের এ আয়োজন স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে এবং বইপড়ার প্রতি আগ্রহী করে তুলেছে নতুন প্রজন্মকে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...