
মোঃ শাহিন, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ৫৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আজ ১৭ মে ২০২৬, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার ধুলাউড়ী এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
আটককৃত ব্যক্তির নাম দোস্ত মোহাম্মদ (৫৪)। তিনি গোমস্তাপুর উপজেলার ধুলাউড়ী গ্রামের মৃত পেশকার আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় (চাঁপাইনবাবগঞ্জ) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে গোমস্তাপুরের ধুলাউড়ী এলাকায় একটি বিশেষ টাস্কফোর্স অভিযান চালায়।
অভিযানকারী দলটি দোস্ত মোহাম্মদের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় তার শয়নকক্ষের আলমারির উপরের ড্রয়ার থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ৫৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক উদ্ধারের পর তাকে হাতেনাতে আটক করে ডিএনসি দল।
উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মামুনুর রশীদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক (ডিডি) জানান:মাদকমুক্ত সমাজ গঠনে সরকারের “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে তারা বদ্ধপরিকর।
জেলা থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের মাদকবিরোধী ঝটিকা ও বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা