চিকিৎসকের অবহেলায় শিশুমৃত্যুর অভিযোগে কমলগঞ্জে চা শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ , ১৮ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
ছবি- সময়ের আবর্তন।

এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নে চিকিৎসকের অবহেলায় ২ মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগে বিক্ষুব্ধ চা শ্রমিকরা কাজ বর্জন করে চা কারখানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার বেলা ২টা পর্যন্ত চলা বিক্ষোভে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসককে প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন এবং শিশুর পরিবারকে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন শ্রমিকরা।