
সম্প্রতি বাংলাদেশে বেড়াতে আসা একজন ভারতীয় পর্যটককে হয়রানি করা হয়েছে দাবিতে এক্সে (সাবেক টুইটার) একটি ভিডিও প্রচার করা হয়েছে। পরে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানের অনুসন্ধানে উঠে এসেছে নেপথ্য কাহিনী।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে বাংলাদেশে বেড়াতে আসা ভারতীয় পর্যটককে হয়রানির দৃশ্য নেই বরং বিপিএলে চিটাগং কিংসের হোস্ট (উপস্থাপক) ইয়াশা সাগরের সাথে তার একজন ভক্তের ছবি তোলার সময় ধারণকৃত দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে কাউকে হেনস্তা সংক্রান্ত কোনো দৃশ্য দেখা যায়নি।
পরবর্তী অনুসন্ধানে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে সিলেটের স্থানীয় সংবাদমাধ্যম ‘Sylhetview’ এর ফেসবুক পেজে গত ১৩ জানুয়ারি, ২০২৫ এ ‘হাসি মুখে দর্শকদের সাথে সেলফি তুললেন ইয়াশা সাগর’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও (আর্কাইভ) পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির তুলনা করলে হুবহু সাদৃশ্য পাওয়া যায়।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন