চুয়েটে ‘উচ্চশিক্ষা ও গবেষণা কমিটি’র ৪৬তম সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ণ , ১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের অধীনে উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক কমিটি (সিএইচএসআর) এর ৪৬তম সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৯ই নভেম্বর (মঙ্গলবার) ২০২৪ খ্রি. বেলা ০২.৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের একাডেমিক কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন সিএইচএসআর-এর চেয়ারম্যান ও চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়।

সভায় চুয়েটের চলমান উচ্চশিক্ষা ও গবেষণা প্রকল্প বিষয়ে নানাবিধ আলোচনা করা হয়। এতে উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির সম্মানিত অভ্যন্তরীণ সদস্য ও বহিঃসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।