
শাহীন সোহেল চৌগাছাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর মাদকবিরোধী অভিযানে রেকটিফাইড স্পিরিট ও গাঁজা সহ ০২ জন আসামী গ্রেফতার ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) চৌগাছা থানাধীন পুড়াপাড়া খালপাড়া ও জগন্নাথপুর পূর্বপাড়া এলাকা থেকে রেকটিফাইড স্পিরিট- ০৫ লিটার ও গাঁজা- ১৫৫ গ্রাম জব্দ করেন।
অবৈধ মাদক ব্যবসায়ীরা হলেন চৌগাছা উপজেলার পুড়াপাড়া গ্রামের খালপাড়ার লনু মিয়ার ছেলে মোঃ আক্তার হোসেন (৪৪)। আরেকজন হলেন চৌগাছা জগন্নাথপুর গ্রামের পূর্বপাড়ার মৃত ছানার উদ্দিন এর ছেলে মোঃ আলমগীর হোসেন টুকু (৪০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিদর্শক জনাব মদন মোহন সাহা বাদী হয়ে অবৈধ গাঁজার জন্য আসামী মোঃ আক্তার হোসেন (৪৪) এর বিরুদ্ধে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
অপার আসামি রেকটিফাইড স্পিরিট ৫ লিটার এর জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিদর্শক জনাব মদন মোহন সাহা এর প্রসিকিউশনে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), চৌগাছা জনাব মোছাঃ তাসমিন জাহান আসামী মোঃ আলমগীর হোসেন টুকু (৪০) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ২০০ টাকা অর্থদন্ড আরোপ করে কারাগারে প্রেরণ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার