
শাহরিয়ার মিল্টন,শেরপুর : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ঢাকার মিরপুর ও শেরপুর সদর থানায় দায়েরকৃত হত্যা ও হত্যাচেষ্টা মামলার চার আসামিকে শেরপুরের ঝিনাইগাতীর তিনআনি এলাকা থেকে আটক করেছে র্যাব-১৪।
আটককৃতরা হলেন ঝিনাইগাতীর চিকাপাড়া মালিঝিকান্দার মোশারফ হোসেন (৩০), বাতিয়াগাঁওয়ের মো. জাহিদুল ইসলাম (৩৮), হাসলিগাঁওয়ের মো. নিজাম উদ্দিন (৩৯) ও শেরপুর সদরের ধানুয়া পাড়ার মো. হুমায়ূন কবির (৬০)।
গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় শেরপুরের ঝিনাইগাতীর তিনআনি এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয় । বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৪ জামালপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. নাজমুল ইসলাম।
র্যাব জানায়, গত ৪ আগস্ট ঢাকাসহ সারা দেশে দুস্কৃতিকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা চালায়। হামলায় ঢাকার মিরপুর থানা এলাকায় আশরাফুল ইসলাম নামে একজন ছাত্র নিহত হয়।
নিহতের ভাই মো. আমিনুল ইসলাম ডিএমপি মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ওই মামলার এজাহারভূক্ত আসামি মোশারফ হোসেনকে তিনআনি এলাকা থেকে আটক করা হয়। অপরদিকে আন্দোলনে শেরপুরে হামলার ঘটনায় শেরপুর সদর থানায় হত্যাচেষ্টার অপর মামলার আসামি জাহিদুল ইসলাম, নিজাম উদ্দিন ও হুমায়ূন কবিরকে আটক করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক জানান, আটক আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এজন্য শেরপুর সদর থানায় তাদের হস্তান্তর করা হয়েছে ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...