
মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম): চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবদ রেলস্টেশন এলাকায় দীর্ঘদিনের যানজট ও বিশৃঙ্খলা নিরসনে চমক উদ্যোগ নিয়েছে লোহাগাড়া থানা প্রশাসন। হঠাৎ রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ফুটপাত দখল, অবৈধ পার্কিং ও অযথা দোকানপাট বসানো বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
প্রশাসনের এমন কার্যকর পদক্ষেপে স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। তারা আশা প্রকাশ করেছেনএই উদ্যোগ স্থায়ীভাবে আমিরাবদ স্টেশন এলাকা যানজটমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ রাখবে।
স্থানীয়রা জানান, প্রতিদিন সকাল-বিকেলে স্টেশন এলাকায় যানজটের কারণে যাত্রী ও পথচারীরা ভোগান্তিতে পড়তেন। থানা প্রশাসনের হঠাৎ এই উদ্যোগে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসবে৷
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান বলেন, আমিরাবদ স্টেশন এলাকা দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা ও যানজটে ভুগছিল। আমরা বিষয়টি স্থানীয়দের কাছ থেকে জানতে পারি এবং নজরে রাখি শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের এই উদ্যোগ।
আজকের অভিযান শুধু একদিনের জন্য নয়—এটি ধারাবাহিকভাবে চলবে। স্টেশন এলাকায় অবৈধ পার্কিং, ফুটপাত দখল, দোকানের অনিয়মিত বসানোসহ যেকোনো বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করা হবে।
আমরা চাই, জনগণ যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, যাত্রীরা যেন নিরাপদে যাতায়াত করতে পারে, এবং পুরো এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে। জনস্বার্থে কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...