
পাকিস্তানের পেশোয়ারে রিং রোড দিয়ে চলার সময় একটি রিকশায় অজ্ঞাত বন্দুকধারীরা গুলি চালিয়ে দেশটির মঞ্চ অভিনেত্রী ও নৃত্যশিল্পী মুনিবা শাহকে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।রোববার (১২ অক্টোবর) পাকিস্তানি সংবাদমাধ্যম বোল নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।
প্রতিবেদনে বলা হয়েছে, মাচনি গেট পুলিশ স্টেশনের সীমানার মধ্যে ঘটেছে এই হত্যাকাণ্ড। আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ ধারণা করছে, হামলাকারীরা রিকশায় থাকা মুনিবা শাহকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। এ কারণে অভিনেত্রী ঘটনাস্থলেই মারা গেছেন।
পুলিশ আরও জানিয়েছে, দুর্বৃত্তদের গুলিতে মুনিবা শাহকে বহনকারী রিকশার চালক আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।
মুনিবা শাহকে গুলি করার পরই দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে আইন প্রয়োগকারী সংস্থা ফরেনসিক প্রমাণ সংগ্রহ শুরু করেছে এবং ঘটনায় দোষীদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের ভাবনা
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের...
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...