
জয়পুরহাট-১ আসনের বিএনপির প্রার্থীর প্রাথমিক মনোনয়ন পরিবর্তন চেয়ে বিশাল গণমিছিল করেছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিমের কর্মী ও সমর্থকরা।
বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে শহরের চিনিকল রোড থেকে মিছিলটি বের করা হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।
এসময় ‘পরিবর্তন চাই, জয়পুরহাট-১ আসন’ লেখা ফেস্টুন ও হাতে ধানের শীষ নিয়ে মনোনয়ন পরিবর্তন চেয়ে নানা স্লোগান দেওয়া হয়।

এসময় আন্দোলনকারীরা দাবি করে বলেন, জয়পুরহাট-১ আসনে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান মনোনয়ন পাওয়ায় জামায়াতের নেতারা উচ্ছাস প্রকাশ করেছেন।
কারণ জামায়াত মনে করে বিএনপির এই প্রার্থী ভোটে জয়লাভ করতে পারবেননা। জামায়াত মনে করে বিএনপির এমন মনোনয়নের কারণে এ আসনে জামায়াত জয়লাভ করবে। এজন্য এই আসনে আমরা পরিবর্তন চাই এবং জনসমর্থন আছে এমন নেতাকে মনোনয়ন দেওয়া হোক।

জানা গেছে, জয়পুরহাট-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন হাফ ডজনের বেশি প্রার্থী। এর মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন।
এর মধ্যে মাসুদ রানা প্রধান দলীয় মনোনয়ন পান। এই মনোনয়ন বাতিল চেয়ে এই কর্মসুচি পালন করেন ফয়সল আলিমের হাজার হাজার সমর্থকরা।
এর আগে ১৪ নভেম্বর মনোনয়ন বাতিলের দাবিতে শোডাউন করা হয়। এছাড়া মনোনয়ন ঘোষনার কয়েকদিন পর পাঁচবিবিতে মনোনয়ন বাতিলের দাবিতে মিছিল করেন পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল।
মন্তব্য লিখুন
আরও খবর
সাপাহারে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
সাপাহারে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারি রিপন ওরফে কালু গ্রেপ্তার, ৩...
ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারি রিপন ওরফে কালু...
পাইকগাছায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
তরুণদের মানসিক স্বাস্থ্য সংকট ও করণীয়
তরুণদের মানসিক স্বাস্থ্য সংকট ও করণীয়
২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা
২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের ফ্লাইট বাতিল...
প্রতিপক্ষের নাম বলতে চান না ট্রাম্প
প্রতিপক্ষের নাম বলতে চান না ট্রাম্প