
উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে জয়পুরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচনকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ভোট শুরু থেকেই ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে ভিড় জমায়। এবারের নির্বাচনে ২১টি পদের বিপরীতে ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে পুলিশ।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৭২১ জন। নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুল হামিদ মিটুল।
নির্বাচন কমিশনের প্রধান আব্দুল হামিদ মিটুল জানান, সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছেন। অবাধ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হচ্ছে। কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...