
উৎসবমুখর পরিবেশে জয়পুরহাটে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
জয়পুরহাট শহরের নার্সারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বুধবার (১ জানুয়ারি) দুপুরে অত্র বিদ্যালয় প্রাঙ্গনে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী বলেন, আজ ২০২৫ সালের পহেলা জানুয়ারী প্রাথমিকসহ মাধ্যমিকের সকল নতুন শিক্ষার্থীদের বড়ন করে নিচ্ছি, যেটা শিশু বরণ অনুষ্ঠান এবং সাথে সাথে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম চলমান আছে।
জেলা-উপজেলার সব স্কুলেই প্রত্যেক শিক্ষার্থীকেই বই দেওয়া হবে এই কার্যক্রমের মাধ্যমে। প্রতিটি বাচ্চা বছরের প্রথম দিনে নতুন বই নিয়ে ঘরে যাবে, এবং নতুন বই দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু হবে।
অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মমিনুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৃপ্তি কণা মন্ডল, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলাম।
এ সময় জয়পুরহাট নার্সারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা আক্তার জাহান, সদর থানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন বছরের প্রথম দিনেই বিনামূল্যে নতুন পাঠ্যপুস্তক পেয়ে বেশ আনন্দিত কোমলমতি শিক্ষার্থীরা।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার