
জয়পুরহাটে বিয়ের কাবিননামার ভুয়া নকল সরবরাহের অভিযোগে ছাইফুল নামের এক নিকাহ রেজিস্ট্রার ও তার ভাই সাইদুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগি ও তার পরিবার।
রোববার (০৮ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগি পিংকি আক্তার।
পিংকি অভিযোগ করে জানান, ২০২৩ সালের ৬ ডিসেম্বর কোমরগ্রাম পশ্চিমপাড়া এলাকার মাসুদ রানার সাথে ৩০ হাজার টাকা দেনমোহরে ঢাকার সাভারের বাইপাইল এলাকায় ইসলামী শরিয়ামতে বিবাহ হন। সেই নিকাহনামা রেজিস্ট্রি করেন কাজী সাইফুল ও সহযোগিতা করেন তার ভাই সাইদুল।
এর দুই মাস পর মাসুদ রানা মারা গেলে মাসুদ রানার পরিবারের লোকজন তাকে অস্বীকার করে। পরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে তিনি আদালতে একটি মামলা করলে আদালত বিয়ের কাবিননামা চান। এরপর সাইফুল ও ভাইয়ের সাথে যোগাযোগ করে কাবিন নামার একটি নকল চাইলে একটি নকল দেন সাইফুল।
পরে সেই নকল আদালতে উপস্থাপন করার পর কাবিননামা পিংকিকে দেননি মর্মে জানায় অভিযুক্ত। এরপর থেকে পিংকি স্বামীর স্বীকৃতি ও ভুয়া কাবিনের প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করে।
সংবাদ সম্মেলনে বিবাহের স্বাক্ষী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
নিকাহ রেজিস্টার সাইফুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, পিংকিকে কোন কাবিননামার নকল তিনি দেননি।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...