
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসুচির অংশ হিসেবে জয়পুরহাটে জেলা জামায়াতের উদ্যোগে শহীদ ডা: আবুল কাশেম ময়দান মাঠে বৃহস্পতিবার বিকেলে আলোচনা সভা, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের উপর ডকুমেন্টারী প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটনের সঞ্চালনায় সভাপতির বক্তব্যে দেন জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারী এ্যাড. মামুনুর রশীদ, শহর শাখার আমীর মাও: আনোয়ার হোসেন, সদর উপজেলা জামায়াতের আমীর মাও: মুহা: ইমরান হোসেন, আর্দশ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, জেলা ওলামা মাশায়েকের সভাপতি মাও: মাহমুদুল হাসান, ছাত্র শিবিরের জেলা সভাপতি তারেক হোসেন, শহর জামায়াতের নায়েবে আমীর মাও: আব্দুর রহিম, সাবেক ছাত্র নেতা ফেরদৌস হোসেন, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাও: সাইদুর রহমান, কালাই উপজেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল আলীম, সদর উপজেলা নায়েবে আমীর শাহ আলম, শহর জামায়াতের সেক্রেটারী মাও: মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি শহিদুল ইসলাম পাটোয়ারী, জামায়াত নেতা এ্যাড. আব্দুল মোমেন ফকির প্রমুখ।
সভাপতির বক্তব্যে জেলা আমীর বলেন, দুর্নীতি-চাঁদাবাজ মুক্ত সুন্দর সমাজ গড়তে ইসলামি সংস্কৃতির বিকল্প নাই। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই লক্ষ্য পুরনে কাজ করে যাচ্ছে। এ কাজ সফল করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
আলোচনা সভা শেষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের উপর ডকুমেন্টারী প্রদর্শনী ও উদ্ভাবন সাহিত্য সংস্কৃতিক সংসদের শিল্পী গোষ্ঠীর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...