
জয়পুরহাটে পাম্পগুলোতে তীব্র জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকরা। ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে অনেক পাম্প। এছাড়া অধিকাংশ পাম্পে তেল সরবরাহ সীমিত থাকায় জ্বালানির খোঁজে এক ফিলিং স্টেশন থেকে আরেকটিতে ছুটছেন ভুক্তভোগীরা।
এরই মধ্যে গতকাল রোববার (২৯ মার্চ) জেলা প্রশাসনের সাধারণ গ্রাহকদের এর সরবরাহ হওয়ার জন্য যানবাহনের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট, অন্যান্য কাগজপত্র ও মোবাইল নাম্বার সহ গ্রাহকদের দিতে হবে।
এমন নির্দেশনায় তেল দিতে কিছুটা বিলম্ব হচ্ছে ও সাধারণ গ্রাহকরা পড়ছেন চরম ভোগান্তিতে। তেল পাম্প মালিকদের অভিযোগ জেলা প্রশাসন কর্তৃক ট্যাগ অফিসার নিয়োগ, প্রশাসনের মনিটরিং ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা করার কথা কিন্তু তা করছেন না।
সরবরাহ স্বাভাবিক না থাকায় অনেক পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন চালকরা, মিলছে ১০০ থেকে ২০০ টাকার তেল। অপেক্ষা করেও তেল পাচ্ছেন না অনেক গ্রাহকরা। এতে দৈনন্দিন কাজ ও যাতায়াতে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
জ্বালানি সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী মোটরসাইকেল চালকরা। এদিকে কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পাম্পে মোতায়েন করা হয়েছে পুলিশ।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...