
আজ ২৪ অক্টোবর ২৬ইং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের চেঁচড়া গ্রামে অভিযান চালিয়ে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫ ও ২০ বিজিবি ব্যাটালিয়নের যৌথ আভিযানিক দল।
শনিবার (২৪ অক্টোবর) ০০.০৫ ঘটিকায় চেঁচড়া বাইতুচ্ছালাম জামে মসজিদের পাশের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চেঁচড়া গ্রামের মৃত মুল্লুক চাঁদের ছেলে মো. আবুল কাশেম (৫৫) ও মৃত ছইমুদ্দিনের ছেলে মো. সুরুজ মন্ডল (৪০)।
এনআরবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে কয়েকজন মাদক কারবারি নিজ বাড়িতে মজুত রেখেছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আবুল কাশেম ও সুরুজ মন্ডলকে গ্রেপ্তার করা হয়।
পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে মো. রিফাত (২৩) নামের আরেক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। তবে তিনি পালিয়ে যান।
অভিযানকালে গ্রেপ্তার দুজনের হেফাজত থেকে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী এসব ট্যাবলেট জব্দ করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
সরকারকে বিব্রত করার অপচেষ্টা চলছে: রিজভী
সরকারকে বিব্রত করার অপচেষ্টা চলছে: রিজভী
চীন সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন
চীন সফরে উত্তর কোরিয়ার নেতা কিম...
তেঁতুলিয়ায় ভজনপুর বাজারে উৎসবমুখর পরিবেশে চলছে ব্যবসায়ী সমিতির...
তেঁতুলিয়ায় ভজনপুর বাজারে উৎসবমুখর পরিবেশে চলছে...
মানিকগঞ্জে সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করলেন – খাদ্যমন্ত্রী আফরোজা...
মানিকগঞ্জে সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করলেন –...
দুমকিতে সুপার কাপ ফুটবলের ফাইনালে রাইসা এন্টারপ্রাইজ জয়ী
দুমকিতে সুপার কাপ ফুটবলের ফাইনালে রাইসা...
অন্ধ্রে সড়ক কাজে বিস্ফোরণে নিহত ৫
অন্ধ্রে সড়ক কাজে বিস্ফোরণে নিহত ৫