
“মানসম্পন্ন হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
জয়পুরহাট শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে সকাল দশটায় পরে র্যালী বের করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সচেতনতামূল আলোচনা সভা শেষে মোটরসাইকেল চালকদের মাঝে ২০টি মানসম্মত হেলমেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, বিআরটি এর পরিদর্শক রামকৃষ্ণ পোদ্দার, বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মেহদী খান,ট্রাফিক ইন্সপেক্টর জামিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা জামাতের সহকারী সেক্রেটারি হাসিবুল ইসলাম, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু, নিরাপদ সড়ক চাই জেলার কমিটির সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি গোলাম মর্তুজা শিপলু সহ বিভিন্ন সরকারি-বেসরকারি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...