
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আইআরআই বাংলাদেশ প্রধান জসুয়া রোজেনার নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল।
মঙ্গলবার (২২ অক্টোবর) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয় মিলনায়তনে আইআরআই প্রতিনিধি দলের সঙ্গে এই বৈঠক হয়।
বৈঠকে জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম, শেরীফা কাদের, জাতীয় পার্টি চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক দূত মাসরুর মওলা উপস্থিত ছিলেন।
বৈঠকে জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়।
তিনি বলেন, আইআরআই প্রতিনিধি দল বাংলাদেশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান, দেশের বর্তমান আইন শৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন।
নির্বাচন কমিশন ও নির্বাচন পদ্ধতি সংস্কার সম্পর্কেও আইআরআই প্রতিনিধি দল জানতে চেয়েছে বলে উল্লেখ করে চুন্নু।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি মহাসচিব বলেন, গত তিনটি নির্বাচনে জাতীয় পার্টি কোন পরিস্থিতিতে নির্বাচনে যেতে বাধ্য হয়েছে, তাও বর্ণনা করেছেন পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...