• ঢাকা দেশজুড়ে
  • জামিন হয়নি আ’লীগের নেতা গোলাম মহিউদ্দিনের অবশেষে কারাগারে

জামিন হয়নি আ’লীগের নেতা গোলাম মহিউদ্দিনের অবশেষে কারাগারে

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ , ৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর আজ জামিনের আবেদন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল২০২৫) সকাল ১১টায় তিনি মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লার আদালতে জামিন আবেদন করেন। আদালত জামিন মঞ্জুর না করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

মানিকগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের বলেন, ‘গোলাম মহীউদ্দীনের বিরুদ্ধে মানিকগঞ্জে ৪টি নাশকতা মামলা রয়েছে। কিছুদিন আগে তিনি হাইকোর্ট থেকে ৪টি মামলাতেই জামিন নিয়ে ছিলেন। এরমধ্যে দুটি মামলার মেয়াদ আজ শেষ হওয়ার কথা ছিল।

মন্তব্য লিখুন

আরও খবর