
যশোর ঝিকরগাছার পল্লীতে সাবিরা (৭) নামের এক অবুঝ শিশুর কানের স্বর্ণের দুল কেড়ে নিয়েছে তার প্রাণ। পাষণ্ড ঐ ঘাতক নারী চম্পা বেগম (২৫) কে তার পরিবারের লোকজন ও গ্রামবাসী পুলিশের হাতে তুলে দিয়েছে।
নিষ্ঠুর ও হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটি কোমরা গ্রামে।
নিহত সাবিরা ওই গ্রামের বাবলুর রহমানের মেয়ে। ঘাতক নারী একই গ্রামের সামসুদ্দিন মোড়লের স্বামী পরিত্যক্তা মেয়ে। ঘটনার বিবরণে থানা পুলিশ ও নিহাতের পারিবারিক সূত্রে জানায়,মঙ্গলবার (১২ই নভেম্বর) সকালে অবুঝ এই শিশুটি বাড়ির পাশে খেলছিল এ সময় প্রতিবেশী স্বামী পরিত্যাক্তা নারী তাকে ফুসলিয়ে পার্শ্ববর্তী হারুন অর রশিদের বাঁশবাগানে নিয়ে যায়।
অতঃপর তার গায়ে থাকা কাপড় খুলে শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করে পাষণ্ড ঐ নারী। এদিকে, শিশুটি নিখোঁজ হওয়ার পর থেকে তার পিতা-মাতা আত্মীয়-স্বজন পাগলপ্রায় হয়ে গোটা গ্রাম জুড়ে খুজতে থাকে।
এরই এক পর্যায়ে ঐ ঘাতক চম্পা বেগমের অসংলগ্ন কথাবার্তা বলতে শুনে পরিবারের লোকজনের সন্দেহ হলে একপর্যায়ে কানের সোনার দুল কেড়ে নিতে শিশুটিকে হত্যার কথা স্বীকার করে।
এপর্যায়ে গ্রামবাসীর জনরোশের ভয়ে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ওই ঘাতক নারীকে আটক ও শিশুটির মৃতদেহ রাত ১২টায় উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...