
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে মো. সবুজ মিয়া নামে এক ট্রাক চালককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। সবুজ মিয়া শেরপুর সদর উপজেলার সাতপাকিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।
জানা গেছে, প্রশাসনের নিষেধাজ্ঞার পরেও কিছু অসাধু বালু ব্যবসায়ী রাতের আধাঁরে বালু উত্তোলন করে বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল। বুধবার ভোরে বারোমারী এলাকা থেকে বালুভর্তি একটি ট্রাক ঝিনাইগাতী বাজারের দিকে আসছিল।
এমন সংবাদ পেয়ে ঝিনাইগাতী-রাংটিয়া সড়কের ঝিনাইগাতী বাজারে অভিযান চালিয়ে ট্রাক এবং ট্রাকের চালককে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ট্রাক চালক মো. সবুজ মিয় কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা আইন অমান্য করায় ৫০ হাজার টাকা জরিমানাএবং অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, অবৈধভাবে বালু পরিবহনের অভিযোগে এক চালককে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...