
শাহরিয়ার মিল্টন,শেরপুর: শেরপুরে গণধোলাইয়ের পর তিন গরুচোরকে পুলিশে দিলো এলাকাবাসী। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, উপজেলার দুধনই তালতলা এলাকার আব্দুল আজিজের ছেলে আলম মিয়া (৩৫), আব্দুল লতিফের ছেলে গোলাম রাব্বি (১৭) এবং সাইদুল ইসলামের ছেলে শামিম মিয়া (২৪)।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে ফাকরাবাদ এলাকার কৃষক আলী হোসেনের গোয়াল ঘরে গরু চুরি করতে ডুকে আলম মিয়া, গোলাম রাব্বি ও শামিম মিয়া নামে এই তিন গরুচোর। বাড়ীর লোকজন টের পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে ঘেরাও করে তাদেরকে আটক করে গণধোলাই দিয়ে স্থানীয় এক মাদ্রাসার কক্ষে বেঁধে রাখে।
খবর পেয়ে থানা পুলিশ উত্তেজিত জনতাকে ন্যায় বিচারের আশ্বাস দিয়ে ওই তিন চোরকে আটক করে থানায় নিয়ে আসে। তাদেরকে আটক করে নিয়ে আসার আধা ঘন্টা পরে ঘটনাস্থলের কাছাকাছি স্থানীয় লিটনের বাড়ীর পাশ থেকে লাকড়ি দিয়ে ডেকে রাখা অবস্থায় দুই বস্তা ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ।
ঝিনাইগাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল আজম জানান, আটককৃতরা প্রকৃতপক্ষে গরুচোর নাকি মাদক কারবারি, তা যাচাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, গেলো এক মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০টি গরু চুরি গেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...