
শাহরিয়ার মিল্টন, শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে নির্মাণকাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পরে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
গতকাল বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আহমদনগর এলাকার এ ঘটনা ঘটে। নিহত জামাল মিয়া (২৫) ঝিনাইগাতীর গরুহাটি এলাকার মুসলিম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, জামাল মিয়া প্রতিদিনের মতো বুধবারও আহমদনগর এলাকার হাসান স্যানিটারি প্রতিষ্ঠানে রাজমিস্ত্রির কাজ করতে যান।
সেখানে নির্মাণকাজ চলাকালে তার হাতে থাকা জিআই তারের একটি অংশ অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে যায় এবং বিদ্যুৎ স্পর্শে পাশের পুকুরে পড়ে তার মৃত্যু হয়।
খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মানিকগঞ্জে ওস্তাদ মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন...
মানিকগঞ্জে ওস্তাদ মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল...
পাইকগাছায় শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের অভিযোগ; তদন্ত কমিটি গঠন
পাইকগাছায় শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের অভিযোগ; তদন্ত...
খাগড়াছড়িতে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বই...
খাগড়াছড়িতে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা...
পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
সরকারের আচরণে ক্ষমতা ছাড়ার প্রবণতা দৃশ্যমান: ১১ দলীয়...
সরকারের আচরণে ক্ষমতা ছাড়ার প্রবণতা দৃশ্যমান:...
হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু
হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর...