
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বাড়ির পাশের জলাশয়ের কচুরিপানা ও ডালপালা পরিষ্কার করাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধে ছানিয়া বেগম (৫২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
গতকাল বুধবার (২৯ জুলাই) বেলা আড়াইটার দিকে উপজেলার দড়ি কালিনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছানিয়া বেগম ওই গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি জলাশয়ে মাছ চাষের জন্য কচুরিপানা ও ডালপালা সরানোকে কেন্দ্র করে একই পরিবারের দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, এ সময় ভাসুর আব্দুল হাকিমের ছেলে শাহা আলী, শহর আলীসহ কয়েকজন ছানিয়া বেগমের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন।
স্বজনেরা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...