
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-বেনাপোলের ঐতিহ্যবাহী সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “টিম মানবতা বেনাপোল” এর নতুন কমিটি’র নাম ঘোষণা করা হয়েছে।
গতকাল শুক্রবার(২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেনাপোল রেলওয়ে স্টেশন রোডস্থ মজিদ মার্কেটে অবস্থিত সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে সকল সদস্যদের নিয়ে এক জরুরী বৈঠকের আহবান করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন-মো.মুকুল হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপদেষ্টা মো.সাহিদুল ইসলাম শাহীন।
সংগঠনের সার্বিক কর্মকান্ড পরিচালনার জন্য সকল সদস্যের সম্মতিক্রমে ২০২৪-২০২৬ আগামী দুই বছর মেয়াদী নতুন কমিটি’র নাম ঘোষণা করা হয়। নতুন কমিটি’র নাম ঘোষণা করেন প্রধান অতিথি।

“টিম মানবতা বেনাপোল”র প্রতিষ্ঠাতা পরিচালক রাকিবুল হাসান মামুন,নবাগত উপদেষ্টা এবং ১৭ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি’র অনুমোদন দেন।
সভাপতি-মো.মুকুল হোসেন এবং সাধারণ সম্পাদক-জিসান আহম্মেদ রাব্বি সহ অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি- ডা. মো. মিন্টু রহমান, সহ-সভাপতি- সুবোধ কুমার বিশ্বাস, সহ-সাধারন সম্পাদক- মো. শাহীন হোসেন, সাংগঠনিক সম্পাদক- মো. হাফিজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক- ডা. ইকরামুল হাসান, অর্থ সম্পাদক- মো. বিপ্লব হোসেন, দপ্তর সম্পাদক- মো. মহাসিন হোসেন, প্রচার সম্পাদক- মো. পলাশ হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক- মো. রাসেল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক- আকাশ হোসাইন, সিনিয়র নির্বাহী সদস্য- নাজিবুর রহমান শুভ, সাগর হোসেন, ওসিম উদ্দিন, আহসান হাবিব ও নির্বাহী সদস্য- মোঃ সীমান্ত।
এছাড়াও কমিটিতে উপদেষ্টা পদে রয়েছেন- মো. আতিকুজ্জামান সনি(সভাপতি, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি),মো. সাহিদুল ইসলাম শাহীন(সভাপতি, সীমান্ত প্রেসক্লাব বেনাপোল) ও মোঃ আইয়ুব হোসেন পক্ষী (সাধারণ সম্পাদক, সীমান্ত প্রেসক্লাব বেনাপোল)।
“টিম মানবতা বেনাপোল”র প্রতিষ্ঠাতা পরিচালক রাকিবুল হাসান মামুন বলেন, “টিম মানবতা বেনাপোল” মানবতার সেবায় কাজ করে আসছে। আমরা ইতোমধ্যে মাসব্যাপী ইফতার কর্মসূচি, শীত বস্ত্র বিতরণ, তীব্র গরমে পানি বিতরণ, বন্যার্তের মাঝে সাহায্য সহ সামাজিক কাজে অবদান রেখে আসছি। আগামীতে “টিম মানবতা বেনাপোল” নবগঠিত সদস্যদের সাথে নিয়ে আর্ত মানবতার সেবায় নিয়োজিত থাকবে”।
কমিটি ঘোষণা শেষে কমিটি’র নতুন সভাপতি-মো.মুকুল হোসেন এবং সাধারণ সম্পাদক-মো.জিসান আহম্মেদ রাব্বি যৌথ বিবৃতিতে বলেন-“সামজিক সংগঠন হলো, যা কতিপয় ব্যক্তি বিশেষের সমন্বয়ে শিক্ষা, সংষ্কৃতি ইত্যাদি সহ সার্বিক সামাজিক উন্নয়ন কল্পে কাজ করার লক্ষ্যে গঠিত হয়।
অর্থাৎ পারস্পরিক স্বার্থে সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য একটি সামাজিক পদ্ধতি ও সুনির্দিষ্ট কাঠামোর ভিতর অন্তর্ভুক্ত হওয়াকেই সংগঠন বলে । একটি আদর্শ সামাজিক সংগঠন শিক্ষা, সংষ্কৃতি, স্বাস্থ্য উন্নয়ন, দারিদ্র বিমোচনসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।
ফলশ্রুতিতে সার্বিক সামাজিক উন্নয়ন হয়, এমন কি সামজিক শান্তি শৃংখলা ও সম্প্রীতি বৃদ্ধি পায়। এক কথায় বলা যায় সামাজিক উন্নয়নে, সামাজিক সংগঠন গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে । তবে তার জন্য প্রয়োজন সঠিক লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করা। সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সফল করতে সকল সদস্যের সহযোগীতায় “টিম মানবতা বেনাপোল” কাজ করে যাবে”।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত