
নড়াইল সদর উপজেলায় টিসিবির পণ্যে নতুন মোড়ক লাগিয়ে বিক্রির অপরাধে এক দোকানিকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৭ মে) উপজেলার দুর্গাপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহানুর রহমান সেতু।
এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শামীম হাসান ও নড়াইল সদর থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সদরের দোকানি দুর্গাপুর গ্রামের বাসিন্দা মনিরুল ইসলাম নামে এক দোকানি টিসিবির সয়াবিন তেল ও মশুর ডাল মজুদ করে বিক্রি করছিলেন।
এমন খবরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও জেলা প্রশাসনের যৌথ দল মুদি দোকানটিতে অভিযান চালায়।
এ সময় টিসিবির স্টিকারযুক্ত ৪৮ বোতল দুই লিটারের সয়াবিন তেল (মোট ৯৬ লিটার) এবং ৮০ কেজি মশুর ডাল জব্দ করা হয়। দোকানি স্বীকার করায় তাকে ২৬ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দ মালামাল রাষ্ট্রীয় হেফাজতে নেয় ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহানুর রহমান সেতু বলেন, টিসিবির পণ্য বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এক দোকানিকে জরিমানা করার পাশাপাশি সতর্ক করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...