
আমিনুল ইসলাম আহাদ ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক চাপায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছে। শুক্রবার সকালে সরাইল- নাসিরনগর আঞ্চলিক সড়কের সরাইলের বড্ডাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন অটোরিকশার চালক মোহাম্মদ ইউসুফ (৫০) ও অটো রিকশার যাত্রী মুসলিম মিয়া (৫২)। তাদের বাড়ি সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মুসলিম মিয়া পাইকারি সবজি কেনার জন্য ইউসুফের অটোরিকশা নিয়ে সরাইল বাজারের উদ্দেশ্যে রওনা হয়। বাজারে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা নাসিরনগর গামী একটি মাছবাহি ট্রাক অটোরিকশা টিকে মুখোমুখি চাপা দেয়।
ঘাতক ট্রাক নং যশোর – ট ১১–৬০৯৫। জানাগেছে, ট্রাকের ড্রাইভার মোঃ রায়হান (৩৩) পিতা-মতিয়ার সর্দা র তার বাড়ি,হাকবা, মনিরামপুর, যশোর। নিহত ২ জনের পরিচয় ঘটনাস্থলে নিশ্চিত করা সম্ভব হয়নি।থানায় নিয়ে আসার পর ক্ষত বিক্ষত একাধিক খন্ডে বিভক্ত মরদেহকে আত্মীয়স্বজন সনাক্ত করেন।এমন একটি হৃদয় বিদারক দৃশ্য এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এতে ঘটনাস্থলে তাদের দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সরাইল থানায় নিয়ে আসে। এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী বলেন, এ ঘটনায় ট্রাক সহ ঘাতক চালককে আটক করা হয়েছে। অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য জেলায় লাশ পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...