
ঢাকায় এক আত্মীয়ের বিয়ের দাওয়াত খেতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনান শিক্ষার্থীদের হাতে ধরা পড়েছেন।
সোমবার (২৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের ওয়াটারফল রেস্টুরেন্ট থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাকে আটক করেন।
আটকের খবর পেয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং আদনানকে তাদের হেফাজতে নেন। তবে এ বিষয়ে ডিবি বা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, আদনান জুলাই-আগস্টের আন্দোলনে হামলায় জড়িত ছিল এবং আন্দোলনের সময় হামলা করার বিভিন্ন তথ্য-প্রমাণ তার মোবাইলে পাওয়া যায়৷ তার মোবাইলে শিক্ষার্থী হত্যার আলামত পাওয়া গেছে এবং বর্তমানে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে বিভিন্ন গুজব ছড়ানোর আলামত পাওয়া যায় বলেও জানান তারা।
এই বিষয়ে আদনানের পরিবার জানায়, আদনান কোমড়ে ব্যাথাজনিত রোগে দীর্ঘদিন যাবত ভুগছেন। জুলাই আন্দোলনে তিনি ঢাকায় ছিলেন। কোন ছাত্রকে হামলা করেনি তিনি। তার বিরুদ্ধে নোয়াখালীতে কোন অভিযোগ নেই বলেও জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...