
বকুল হোসেন,রাজশাহী ( তানোর): রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আক্তার চলতি মাসের ১১ নভেম্বর মঙ্গলবার তানোর বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।
পাশাপাশি বিভিন্ন ক্লাস রুমে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইদুর রহমানসহ সহকারী শিক্ষকদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন জেলা প্রশাসক।বিদ্যালয়ের সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করে বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কারের নির্দেশ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান । তানোর সহকারী কমিশনার (ভূমি) শিব সংকর বসাক,তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফজাল হোসেন ।

পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি, তানোর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ এমদাদুল হক মন্ডল,তানোর পৌরসভা ৫নং ওয়ার্ড সাবেক কাউন্সিল ও তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য হাবিবুর রহমান,তানোর পৌর ৫নং ওয়ার্ড সভাপতি সমসের সরকার আঃ লতিব সরকারসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।পরিদর্শন শেষে জেলা প্রশাসক মহোদয় বিদ্যালয়ে একটি নারিকেল গাছের চারা রোপন করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন