
রাজশাহীর তানোরে মুন্ডমালা পৌর জামায়াতের আয়োজনে দাঁড়ি পাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে মুন্ডমালা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী ১ তানোর গোদাগড়ী আসনের জামায়াতে ইসলামী মনোনিত দাঁড়ি পাল্লা প্রতিকের প্রার্থী কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান।
মুন্ডুমালা পৌরসভা জামায়াতের আমীর অধ্যাপক আনোয়ার হোসেন আমিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের আমীর আব্দুল খালেক, সেক্রেটারি মোলাম মোর্তুজা, রাজশাহী জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড.ওবায়দুল্লাহ, রাজশাহী জেলা মসজিদ মিশন বিষয়ক সভাপতি অধ্যাপক জামিলুর রহমান, জামায়াতের পশ্চিম জেলা সাবেক আমির আমিনুল ইসলাম।
মুন্ডমালা পৌর জামায়াতের সেক্রেটারি রুহুল আমিন ও সানাউল্লাহ’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন তানোর উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসের, সেক্রেটারি ডিএম আক্কাস আলী দেওয়ান, উপজেলা জামায়াতের নায়েবে আমির আনিসুর রহমান, তানোর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা াব্দুর রহিম, ইসলামি বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি মাইনুল ইসলাম।
রাজশাহী জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, বাধাইড় ইউপির আমির মাইনুল ইসলাম, মুন্ডমালা কামিল মাদ্রাসার সাবেক সহকারী অধ্যাপক ইব্রাহিম, রাজশাহী জেলা ছাত্রশিবির সভাপতি আব্দুল মমিন, রাজশাহী জেলা ছাত্রশিবির সাবেক সভাপতি রমজান আলী, তানোর উপজেলা ছাত্রশিবির সাবেক সেক্রেটারি জিয়াউর রহমান, বক্তব্য রাখেন তানোর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি দেবনন্দ বর্মন, তানোর গোল্লা পাড়ার সনাতন ধর্মলম্বীর জনপ্রিয় নেতা দর্শনাথ দাস প্রমুখ।
এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকসহ নারী ও পুরুষরা উপস্থিত ছিলেন। এর আগে নেতাকর্মীদের নিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত এবং সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত জামায়াতের এমপি প্রার্থী অধ্যাপক মজিবুর রহমান কলমা, বাধাইড় ও মুন্ডমালা পৌর সভা এবং পাঁচন্দর ইউপির বিভিন্ন গ্রামে ও পাড়া মহল্লার বাড়ি বাড়ি এবং হাট বাজারের দোকানপাটে গিয়ে ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...