• খুলনা দেশজুড়ে
  • তারেক রহমানের ঈদ উপহার পেলেন শহীদ মোহাম্মদ রোবিউল ইসলামের পরিবার

তারেক রহমানের ঈদ উপহার পেলেন শহীদ মোহাম্মদ রোবিউল ইসলামের পরিবার

প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ , ২৯ মার্চ ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

নড়াইলের নড়াগাতির বাঐসোনার জুলাই আন্দোলনে শহীদ মোহাম্মদ রোবিউল ইসলামের পরিবারের কাছে তারেক জিয়া ঈদ উপহার সামগ্রী ও অর্থসহায়তাসহ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। 

শনিবার (২৯ মার্চ) বিকালে শহীদ জিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ মোহাম্মদ রোবিউল ইসলামের পরিবারের কাছে এই উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। উপহার সামগ্রী গ্রহণ করেন শহীদ মোহাম্মদ রোবিউল ইসলামের চাচা মোল্লা আহমেদ সোহেল।

উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শহীদ পরিবারের সদস্য মোল্লা আহমেদ সোহেল ।

কেন্দ্রীয় বিএনপি থেকে পাঠানো উপহার সামগ্রী নিয়ে নড়াইলের নড়াগাতি থানার বাঐসোনা গ্রামে আসেন নড়াইল সদর পৌর বিএনপির সহ-সভাপতি খন্দকার নিয়ামুল হাসান ।

জিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে এ সকল শহীদ পরিবারকে সবধরনের সহযোগিতা করবে ফাউন্ডেশনের চেয়ারম্যান তারেক রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, নড়াগাতি থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান, সহ-সভাপতি বিশ্বাস নওসের আলি, সাধারণ সম্পাদক বুলবুল করিব, সাংগঠনিক সম্পাদক সারাফাত আলী ও গাজী সেলিম, সহ সভাপতি মোল্লা জাফর, নড়াগাতি থানা যুরদলের আহ্বায়ক ঝুনু চৌধুরী,নড়াগাতি শ্রমিক দলের আহবায়ক, মোঃ মমিন খান, রবিক মোল্যা, নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খান সুমন রানা, সহ সাধারণ সম্পাদক সাইফুর রহমান সুজন, সাবেক ছাত্রনেতা মানিক হাসান,স্থানীয় ইউপি সদস্য আনিসুর রহমান প্রমুখ।