
তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষে চূড়ান্ত হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
রিজওয়ানা হাসান বলেন, তিস্তা মহাপরিকল্পনা মূলত চায়না ও বাংলাদেশ এ দুদেশের বিষয়। তাই সিদ্ধান্ত নিয়ে দুদেশেরই সম্মতি লাগবে। তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে। এরইমধ্যে মাঠ পর্যায়ের কাজ সম্পূর্ণ করা হয়েছে।
তিনি আরও বলেন, এই কয় মাসে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আমরা বেশ এগিয়েছি। ১৭ জুলাই বিশেষজ্ঞদের নিয়ে মূল পাঁচটি বিষয়ে আলোচনা চূড়ান্ত করা হবে। এরপর এ প্রস্তাবনায় প্রথমে সরকার যাবে এবং পরে ইআরডি’র মাধ্যমে চূড়ান্ত হয়ে চায়নিজ কর্তৃপক্ষের কাছে গেলে বিস্তারিত রিপোর্ট করলেই শুরু হবে এর বাস্তবায়নের কাজ।
পরে উপদেষ্টা রিজওয়ানা হাসান চৌধুরী সড়কপথে কুড়িগ্রামের উদ্দেশে রওনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকীসহ দপ্তরের বিভিন্ন কর্মকর্তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত