
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড়ঃ “শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১ মে) সকালে উপজেলার বিভিন্ন শ্রমিক ফেডারেশনের আয়োজনে চৌরাস্তা বাজারের তেঁতুল গাছের নিচ থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর একই স্থানে এসে আলোচসা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্বাস আলীর সভাপতিত্বে উক্ত আলোচসা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক শাহাদৎ হোসেন রঞ্জু।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আবু সাঈদ মিয়া, উপজেলা যুবদল আহবায়ক খন্দকার আবু নোমান ইমরান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের জাহাঙ্গীর আলম, উপজেলা ভ্যান শ্রমিক সমিতির উপদেষ্টা সাইদুর রহমান, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি খন্দকার আবু সালেহ ইমরান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দীক সবুজ, তেঁতুলিয়া সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আমির আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন, ভ্যান সমিতির সভাপতি মনসুর আলী, নির্মাণ শ্রমিক সভাপতি আব্দুস সালাম, হোটেল শ্রমিক সভাপতি আব্দুল হাকিম, করাত কল সভাপতি আশরাফুল ইসলাম প্রমূখ।
উক্ত বর্ণাঢ্য র্যালী, আলোচসা সভা ও দোয়া অনুষ্ঠানে দলমত নির্বিশেষে সর্বস্তরের শ্রমিক-মালিক ও পেশাজীবি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...