
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড়ঃ ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার রাবার বাগান ঈদগাহ্ বস্তি এলাকায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা উদ্বোধন, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, মেলা পরিদর্শন ও পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. নাজমুল হকের সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি সহকারী কমিশনার (ভূমি) এস.এম আকাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অফিসার নবীউল কারিম সরকার, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ এর প্রতিনিধি উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাইলী হক প্রীতি, উপজেলা পল্লী উন্নয়ণ অফিসার আরমান ওয়াহিদ আনসারী প্রমূখ।
এছাড়াও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের লাইভস্টক এক্সটেনশন অফিসার ডা. রেজাউল ইসলাম, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা(সম্প্রসারণ) আব্দুল্লাহ আল মাসুদ সহ অত্র অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্টল খামারীগণ, এলাকার সুধী সমাজ এবং গণ্যমান্য বক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রদর্শনী মেলা উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয়।
জানা যায়, এবারের প্রদর্শনীতে বিভিন্ন প্রতিষ্ঠান ও খামারির অংশগ্রহণে মোট ৩০টি স্টল স্থান পায়। স্টল গুলোতে গরু, মহিষ, ছাগল, ঘোড়া, ভেড়াসহ বিভিন্ন পশু প্রদর্শন করেন। প্রদর্শনী মেলা শেষে ৬টি ক্যাটাগরিতে স্টল খামারিদের মাঝে নগদ অর্থ হিসেবে পুরস্কার বিতরণ করা হয়।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত ধারাবাহিক কর্মসূচি গুলো প্রাণিসম্পদ উন্নয়ন, প্রযুক্তি বিনিময় ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...