
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড়ঃ জুলাই-আগস্টের সকল শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা ছাত্রদল।
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে ছাত্রদলের নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এসময় তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুজ্জামান দুলাল, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, আহ্বায়ক সদস্য সোহেল মন্ডল রানা প্রমূখ উপস্থিত ছিলেন।
মাহফিলে বক্তারা বলেন, ‘জুলাই-আগস্টে রাজনৈতিক আন্দোলনে যেসব শহিদ প্রাণ দিয়েছেন, তাঁরা দেশের গণতন্ত্রের জন্য আত্মত্যাগ করেছেন। তাঁদের স্মরণে আমাদের এই আয়োজন। আমরা তাঁদের রুহের মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।’
বক্তারা আরও বলেন, ‘ছাত্রদল সব সময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। আমাদের রাজপথের আন্দোলন শহীদদের রক্তের ঋণ শোধ করতেই হবে।’
আলোচনা শেষে দেশ, জাতি ও গণতন্ত্রের মুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...