
নওগাঁর সাপাহার উপজেলার তেঘরিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আব্দুল্লাহ আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নাজমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. রফিকুল ইসলাম চৌধুরী (বেনু)।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভুট্টু পাহান। এরপর বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, মোঃ খালেক মিয়া, মান্দাইন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, সাপাহার জামাননগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতালেব মাস্টার, এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে নবীজুল ইসলাম, মোছা. খাদিজা ও শেফালী রানী।
সভায় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আব্দুল্লাহ আনসারী বলেন, “বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের একসঙ্গে কাজ করতে হবে। বিগত বছরের মতো এবারও বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে নতুন স্কুল ড্রেস তুলে দেন। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...