
ময়মনসিংহের ত্রিশালে পাঁচ বছরের এক কণ্যা শিশুকে ধর্ষনের অভিযোগে মাওলানা শাহিনুর ইসলাম (৪৫) নামে এক মসজিদের ইমামকে মারধর করে জুতার মালা পড়িয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী।
শনিবার দুপুর আড়াইটার দিকে ঘটনাটি ঘটে উপজেলার সদর ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের এক মসজিদে। আটক ইমাম শাহিনুর টাংগাইল জেলার গোপালপুর থানার মোজাম্মেল হোসেনের ছেলে।
মেয়েটি তার বাবার কাজের সুবাধে ওই এলাকার একটি ভাড়া বাসায় স্ব পরিবারে থাকতো। মেয়েটিকে ইমাম শাহিনুর ওই মসজিদে গত তিন মাস যাবৎ পড়াচ্ছিলেন। মেয়েটির মা পড়া শেষ হওয়ার নির্ধিরিত সময়েও ছুটি না হওয়ায় মেয়েকে আনতে যেয়ে মসজিদের ভিতরেই উলঙ্গ অবস্থায় দেখতে পেয়ে চিল্লাচিল্লি করে এলাকাবাসীকে ডাকেন। এলাকাবাসী চিল্লাচিল্লির শব্দশুনে এসে ইমামকে মারধর করে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে থানা হেফাজতে নিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে ধর্ষন মামলা দায়ের করেছেন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনসুর আহাম্মদ বলেন, ” ঘটনার খবর পেয়ে অভিযুক্ত ইমামকে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
ভিকটিমের বাবার লিখিত অভিযোগের প্রেক্ষিতে একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে।
এ ঘটনায় ভিকটিমকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারের পরামর্শে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ সার্ভিস সেন্টারে পাটানো হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার