
ময়মনসিংহের ত্রিশাল পৌর নামাপাড়া এলাকায় ত্রিভূজ বুক হাউস নামের বইয়ের দোকানে মাদক সেবনের আড্ডাতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এর ১ নম্বর গেট সংলগ্ন ত্রিভূজ বুক হাউস নামক একটি বইয়ের দোকানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দোকানের ভেতরের একটি কক্ষে মাদক সেবনের প্রস্তুতিকালে বিভিন্ন উপকরণসহ দুইজনকে আটক করা হয়। সংশ্লিষ্ট কক্ষে নিয়মিত মাদক সেবনের আসর বসত বলে জানা যায়। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন। এ সময় উপস্থিত স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আসামি মোঃ মোশারফ হোসেন (৩৫), পিতা— জয়নাল আবেদিনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং মোঃ মানিক মিয়া (৩২), পিতা— আব্দুল মতিনকে একই আইনের সংশ্লিষ্ট ধারায় ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আসামি মোঃ মোশারফ হোসেন পৌর ৮ নং ওয়ার্ড ফিসারী রোডের জয়নাল আবেদিনের ছেলে। অপর আসামী মোঃ মানিক মিয়া পৌর ২ নং ওয়ার্ডের গার্লস স্কুল সংলগ্ন আব্দুল মতিননের ছেলে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। এ সময় ত্রিশাল থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা আইনানুগ সহায়তা প্রদান করেন।
ইউএনও আরাফাত সিদ্দিকী বলেন, “মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...