
ময়মনসিংহের ত্রিশালে অবৈধ দখলমুক্ত করে ১১৮ শতাংশ সরকারি খাস জমির দখল পুনরুদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২২ জুলাই) ত্রিশাল উপজেলার ত্রিশাল পৌরসভার রামপুর মৌজায় ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ১১৮ শতাংশ সরকারি জমিতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে জমিটির দখল সরকারের অনুকূলে পুনঃপ্রতিষ্ঠা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে সহকারী কমিশনার (ভূমি) উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

এ সময় সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ দখল উচ্ছেদ করে জমিটি সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়।
অভিযানে ত্রিশাল থানা পুলিশের একটি দল নিরাপত্তার দায়িত্ব পালন করে। এছাড়া রামপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, ত্রিশাল পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বাসিন্দারা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি খাস জমি দখলমুক্ত রাখতে এবং জনস্বার্থে সরকারি সম্পত্তি সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...