
আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে এমপি প্রার্থী হতে চাওয়া আলোচিত ভিক্ষুক আবুল মুনসুর ফকিরের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিনে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান যাচাই-বাছাই শেষে এটি বাতিল করেন।
বাংলাদেশ নির্বাচন কমিশনের ত্রিশাল উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে ভোটার তালিকার ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে অসংগতি পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী আবুল মুনসুর ফকিরের মনোনয়নপত্র বাতিল করা হয়।
পেশায় ভিক্ষুক আবুল মুনসুর ফকির মনোনয়ন দাখিলের পর ত্রিশালজুড়ে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়। অভাব-অনটনের জীবনযাপন করেও জাতীয় সংসদে গিয়ে গরিব মানুষের পক্ষে কথা বলার প্রত্যয় ব্যক্ত করেছিলেন তিনি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আবুল মুনসুর এর আগেও বিভিন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার চেষ্টা করেন। এক সময় ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়ে তিনি ৩৭৭ ভোট পেয়েছিলেন, যা অনেকের কাছে অর্থনির্ভর রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদী ভোট হিসেবে বিবেচিত হয়।
মনোনয়ন বাতিলের বিষয়ে আবুল মুনসুর ফকির বলেন, “আমি গরিব, আমি ভিক্ষা করি। কিন্তু দেশের নাগরিক হিসেবে নির্বাচনে দাঁড়ানোর অধিকার আমার আছে। উকিলের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেব।”
ত্রিশাল উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল রায়হান জানান,“নির্বাচন কমিশনের আইন ও বিধিমালা অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। যেসব প্রার্থীর কাগজপত্রে আইনগত ত্রুটি পাওয়া গেছে, তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।”
মনোনয়ন বাতিল হলেও আবুল মুনসুর ফকিরের প্রার্থী হওয়া ত্রিশালের রাজনীতিতে ব্যতিক্রমী ঘটনা হিসেবে আলোচিত হচ্ছে। অনেকের মতে, এটি সাধারণ মানুষের গণতান্ত্রিক অংশগ্রহণের এক সাহসী দৃষ্টান্ত।
মন্তব্য লিখুন
আরও খবর
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...