
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মতবিনিময় সভায় দলীয় প্রতীকে আর স্থানীয় নির্বাচন হবে না বলে জানান সংস্কার কমিশনের প্রধান প্রফেসর ড. তোফায়েল আহমেদ।
স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান প্রফেসর ড. তোফায়েল আহমেদ তিনি আরো বলেন অতীতের মতো দলীয় প্রতীকে আর স্থানীয় নির্বাচন হবে না। পরিষদের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
আজ মঙ্গলবার (১৪ই জানুয়ারি ২০২৫) সকাল ১১টায় মানিকগঞ্জ সিংগাইর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, ‘আমরা আমাদের অংশীজনদের সঙ্গে মতবিনিময় করে তাদের পরামর্শ নিয়েছি। অংশীজনদের পরামর্শ অনুযায়ী সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন হবে। অতীতের মতো দলীয় প্রতীকে আর স্থানীয় পর্যায়ের নির্বাচন হবে না।’
স্থানীয় সরকার সংস্কারে আইন, কাঠামো ও সেবা কার্যক্রমসহ নানা বিষয়ে প্রস্তাব করা হবে বলে জানান তিনি। মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্ব করেন।
এ সময় সেখানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওয়ারেস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহাগ ও নির্বাচন কমিশনের সদস্যরা।
বক্তারা বলেন, গত সরকার স্থানীয় পর্যায়ের নির্বাচনকে দলীয়করণ, দলীয় প্রতীক বরাদ্দ ও ভোট হরণ করে দলীয় প্রার্থীকে বিজয়ী করে নির্বাচন ব্যবস্থা ভেঙে ফেলেছিল। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে।
স্থানীয় সরকার সংস্কার কমিশন আয়োজিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস, স্থানীয় পর্যায়ের সাবেক জন প্রতিনিধি,রাজনৈতিক দলের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার ১০৩ প্রতিনিধি।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...