
মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী): পটুয়াখালীর দশমিনায় মো. আলী আহম্মদ নামে ইসলামী আন্দোলনের এক নেতার বিরুদ্ধে লুটপাট,মারধর ও প্রাণনাশের হুমকিসহ প্রতিপক্ষের জমি দখলের অভিযোগ উঠেছে। জমি দখল হয়ে গেলেও পুলিশের বিরুদ্ধে আছে অসহযোগিতার অভিযোগ। এ ঘটনায় রোববার সকালে শাহানুর বেগম নামে এক ভুক্তভোগী দশমিনা ভিআইপি ডাকবাংলোয় সংবাদ সম্মেলন করেছেন।
উপজেলার সদর ইউনিয়নের গোপালদী নিজাবাদ গ্রামের মো. ইদ্রিসের স্ত্রী শাহানুর বেগম সংবাদ সম্মেলনে বলেন, তার পরিবার ফসলিসহ প্রায় ৮ একর জমি মালিক। ওই জমি নিয়ে একই এলাকার মৃত মো. আব্দুল লতিফের ছেলে মো. আলী আহম্মদ গংদের সাথে ২০০৬ সাল থেকে বিরোধ চলে আসছে। ২০২১ সালে তিনি জেলা জজ আদালত থেকে তার পক্ষে রায়ও পেয়েছেন।
শাহানুর বেগমের দাবি, মো. আলী আহম্মদ ইসলামী আন্দোলনের নেতা হওয়ায় সম্প্রতি তিনি তার সম্পূর্ণ জমি দখল করে বাড়ি-ঘরে লুটপাট, হামলা-মামলাসহ লাগাতার প্রাণনাশের হুমকি দিচ্ছেন। দশমিনা থানা পুলিশ আমাদের কোনো সহযোগিতা করছেনা।
আমি পিঠা বিক্রি করে মামলা চালিয়ে আদালতে রায় পেয়ে জমি দখলে পাচ্ছিনা বরং উল্টো প্রভাব বিস্তার করে মো. আলী আহম্মদ জমি দখল করে নিয়ে গেছেন। শাহানুর বেগম প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করে ন্যায় বিচার প্রার্থনা করেন।
দশমিনা থানার ওসি মো. আবদুল আলীম বলেন, পুলিশের অসহযোগিতার অভিযোগ মিথ্যা। তাকে আইনি সহায়তা দেয়া হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...